রাজধানীর পল্লবীতে ছেলের সামনে সাহিনুদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪। বুধবার (২৬ মে) রাতে পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এ আসামিকে গ্রেফতার করা হয়।
জাতীয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।
ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর নান্দনিক ‘ডাক ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। এটি ক্রমশ দুর্বল হতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বাতাসের চাপের তারতম্যের ফলে সাগর উত্তাল রয়েছে।
রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যাস থাকবে না।
ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সাথে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
বাংলাদেশে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে সম্প্রতি যারা ভারত থেকে বাংলাদেশের প্রবেশ করেছেন তাদের মধ্যে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত বেশ উর্ধ্বমুখী।
‘পাসপোর্টের সাথে পররাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই। আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।’
বুদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা আজ। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগের দিকে দ্রুত এগিয়ে আসছে। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের স্থলভাগের আরও কাছে পৌঁছে গেছে। এতে আতঙ্ক বাড়ছে বাংলাদেশের উপকূল অঞ্চলেও।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক-দুই জন রোগী পাওয়া গেছে বলে জানতে পারলাম। আমাদের আগে থেকে সাবধান হতে হবে।
দেশে চীনের নভেল করোনাভাইরাস (কভিড-১৯) টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।
প্রবল আকার ধারণ করেছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রসঙ্গে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস সংবাদমাধ্যমকে বলেন, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ৯ কিলোমিটার গতিতে এগিয়েছে এবং এটি আরও শক্তি সঞ্চয় করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন। তার গান ও কবিতা সব সময় যেকোনো স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।