আজ মঙ্গলবার (২৫ মে), ১১ জ্যেষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন কাজী নজরুল। তার ডাক নাম ‘দুখু মিয়া’। বাবার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।
জাতীয়
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী আর নেই। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, এর আগে গত ২৭ এপ্রিল হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
শূন্য চার সংসদীয় আসনে সোমবার ভোটের তফসিল দেবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমান গতিপথ না বদলালে বাংলাদেশে আঘাত হানবে না।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে
অবহাওয়া অধিদফতর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপের পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে।
পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ উঠিয়ে দেওয়া হলেও দেশটির বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থান আগের মতই থাকছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৩ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়েও কোনো পরিবর্তন আসেনি।
মানুষকে সুরক্ষা প্রদানে সম্ভব সবকিছুই সরকার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ঝুঁকি প্রশমনে প্রযুক্তির ব্যবহার জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করলেও জনগণকে আরো বেশি সচেতন হতে হবে।
মোহাম্মদপুরের ওয়ালিউল বিশ্বাস করোনার টিকা নিয়েছেন গত ২৮ ফেব্রুয়ারি। ২৭ মার্চ তার দ্বিতীয় ডোজ নেয়ার কথা ছিলো।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধ আরো ১ সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ বাড়িয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে নিন্মচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে। তাবে এই চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়কে কি না তা আজই জানা জাবে
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ ও পরবর্তীকালে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ জন্য আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন বলেছেন, বিধিনিষেধ বাড়বে কি না- এ রকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।