জাতীয়

বিএনপি’র অস্থিমজ্জায় প্রতিহিংসা ও অসহিষ্ণুতা : ওবায়দুল কাদের

বিএনপি’র অস্থিমজ্জায় প্রতিহিংসা ও অসহিষ্ণুতা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস। বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। তিনি বলেন, সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তারচেয়ে বেশি রাজনীতি করছে।

 

খুনতন্ত্র কায়েম করেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

খুনতন্ত্র কায়েম করেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

‘জিয়াউর রহমানের হত্যার রাজনীতি দেশের ইতিহাসে একটি কালো অধ্যায়’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতা নিষ্কণ্টক করতে খুনতন্ত্র কায়েম করেছিলেন তিনি। ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সাথে যুক্ত জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখলের পর ক্ষমতাকে নিষ্কণ্টক করতে সশস্ত্রবাহিনীর হাজার হাজার জওয়ান ও অফিসারকে হত্যা করে খুনতন্ত্র কায়েম করেছিলেন।

আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যত গড়তে পি৪জি’র সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যত গড়তে পি৪জি’র সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং কর্মমুখী পদ্ধতির আহ্বান জানিয়েছেন। তিনি পি৪জি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান। সম্মেলনে তিনি সবুজতর ভবিষ্যতের জন্য তিন দফা পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, ‘আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যতের জন্য আমাদের পি৪জি সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের আরো নিবিড় ভাবে কাজ করা উচিত।’

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতিসঙ্ঘের অধীনে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘের অধীনে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ‘আমরা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসঙ্ঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।’

টিকটক বাবুদের নারী পাচার চক্রের মূল আস্তানা ভারতে : পুলিশ

টিকটক বাবুদের নারী পাচার চক্রের মূল আস্তানা ভারতে : পুলিশ

এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে গ্রেফতার হৃদয় বাবু ওরফে ‘টিকটক বাবু’ আন্তর্জাতিক মানবপাচার চক্রে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ‘টিকটক বাবু’ অপরাধীদের সাথে মিলে নারী পাচারের আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছিল

দমকা হাওয়াসহ বৃষ্টি আভাস,বাড়বে তাপমাত্রা

দমকা হাওয়াসহ বৃষ্টি আভাস,বাড়বে তাপমাত্রা

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

করোনা নিয়ন্ত্রণ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

করোনা নিয়ন্ত্রণ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : রাষ্ট্রপতি

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীকাল ২৯ মে ‘আন্তর্জাতিক জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

৮ বাংলাদেশি শান্তিরক্ষী পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক

৮ বাংলাদেশি শান্তিরক্ষী পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের আটজন শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মে) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশের আটজনসহ বিশ্বের ৪৪ দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হয়।

খালেদা জিয়ার জ্বর, বিকেলে বসবে মেডিক্যাল বোর্ড

খালেদা জিয়ার জ্বর, বিকেলে বসবে মেডিক্যাল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে জ্বর এসেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ মে) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বিএনপির বাজেট ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইন্টারনেটের গতি কম থাকবে আজ

ইন্টারনেটের গতি কম থাকবে আজ

কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের কারণে আজ শুক্রবার (২৮ মে) দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা ইন্টারনেটের গতি কম থাকবে। এ সময় সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে। এতে সাময়িক এ সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা।

ফিলিস্তিনের পক্ষে বিচার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের পক্ষে বিচার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ হিউম্যান রাইটস কাউন্সিল (এইচআরসি)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে ইসরাইলের অবৈধ ও যুদ্ধভাবাপন্ন কার্যকলাপের তীব্র নিন্দা জানান।

এলএসডি নামক নতুন মাদকে মৃত্যু হয়েছে ঢাবি ছাত্র হাফিজুরের

এলএসডি নামক নতুন মাদকে মৃত্যু হয়েছে ঢাবি ছাত্র হাফিজুরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসেবে নতুন ধরনের মাদক এলএসডি’র কথা বলছে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) সেবন করেছিলেন এই ছাত্র, আর তারপরই বিভ্রম ঘটায় নিজেই নিজেকে হত্যা করেন তিনি।