রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামে আরও এক পথচারী আহত হয়েছেন।
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
- রঙ মেশানো শুঁটকি-পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- * * * *
- এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ
- * * * *
অন্যান্য
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার বাড়ানো সময়সীমা শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার থেকে আগের নিয়মে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হচ্ছে।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ব্যক্তির স্ত্রী ও ছেলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজ করার জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়।
পাবনা সদর উপজেলার জালালপুরে বিপরীতমুখি দুটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের বাগাতিপাড়ায় লোকালয়ে শেয়ালের আক্রমণে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একের পর এক শেয়ালের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আরো এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম তারা মিয়া (৫০)।
তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নছিম উদ্দিনের ছেলে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।
মাদারীপুরের শিবচর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামু পেঁচারদ্বীপ পয়েন্টে সমুদ্রে নেমে জোয়ারের পানিতে তলিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় অপর তিন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইন প্ল্যাটফরমে বুকিংয়ের মাধ্যমে এসব আয়োজনে অংশ নিতেন তরুণ-তরুণীরা। গত সোমবার রাতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী। আটক তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন, জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আজ বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য দুপুরের পর ৩ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তিতাস কর্তৃপক্ষ।
রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক কুকুরের ডাক। বাগানে চোর ঢুকেছে কি না, তা দেখতে বের হয়েছিলেন মো. রফিক।
কিন্তু নিজের সুপারি বাগানে গিয়ে যে বিপদের মুখে পড়বেন, তা হয়তো কল্পনাও করেননি তিনি।