কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল, কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল, কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় যুব দিবস উপলক্ষে আটটি স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং পাঁচ তরুণকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুই সফল আত্মকর্মী ও তিন তরুণ উদ্যোক্তা। এ ছাড়া যুব ঋণ ও যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও একতার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হবে ‘কমনওয়েলথ ফিউচার স্টারস’ টি-টেন ম্যাচ।
রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮২ পেয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোটেকনোলজি গবেষক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।
ইরান পরমাণু অস্ত্র অর্জন করলে তা ব্যবহার করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ায় চার বছরের বেশি সময় ধরে বন্দি থাকা ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়া হয়েছে।
ভারতের দিল্লিতে প্রস্তাবিত পতাকা মিছিলের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) -এর সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ।