☰
✕

কুড়িগ্রামে দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

১৩ নভেম্বর, ২০২৬

খাবারের পরিবেশ অপরিচ্ছন্ন থাকা ও লেবেলবিহীন মিষ্টি দই বিক্রি করায় কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ বাজার ও আদর্শ পৌর বাজারের দুটি হোটেলকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

সম্প্রতি জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দিন।

অভিযানে সংশ্লিষ্ট খাদ্য তৈরির রান্না ঘরের পরিবেশ এবং ফ্রিজ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। মিষ্টি দইয়ের পাত্রের গায়ের লেবেলে কারখানার ঠিকানা ও উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যাচ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। সেইসঙ্গে অন্যান্য অসংগতিও ধরা পড়ে।

এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে বগুড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কে ২০ হাজার টাকা এবং স্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাকিবুল হাসান নিশাত। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা ও জেলা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।