☰
✕

গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

১৪ নভেম্বর, ২০২৬

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার কনভেনশন হলের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আবির হোসেন (১৬) নামে এক পথচারীর মতৃ্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন উপজেলার চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাপ্পি রহমানের ছেলে।

জানা যায়, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায়। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে মহাসড়কে পৌঁছালে নাজিরহাটগামী দ্রুতগতির একটি হাইচ গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় কিশোর আবির হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।