১৪ নভেম্বর, ২০২৬
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুলের উদ্যোগে এবং পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক ও মধুয়াই সমাজকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চারা বিতরণকালে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নজরুল বিন মাহমুদুল বলেন, গাছ আমাদের শুধু ফুল, ফল ও ছায়াই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগানোর মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখুক।