☰
✕

জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

​সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল, স্বাভাবিক ও জোরদার রাখার ওপর বিশেষ তাগিদ দেন।