☰
✕

মহানবী (সা.)-এর প্রিয় তাসবিহ কী?

১৯ নভেম্বর, ২০২৬

মানুষের জীবনে এমন কিছু আমল রয়েছে, যেগুলো উচ্চারণে অত্যন্ত সহজ, অথচ আল্লাহর কাছে তার মর্যাদা ও প্রতিদান অপরিসীম। সামান্য কয়েকটি শব্দের মাধ্যমে একজন মুমিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারেন, তাঁর প্রশংসা করতে পারেন।

এমনই বরকতময় একটি তাসবিহ রয়েছে, যা পাঠ করতে মহানবী (সা.) অত্যন্ত ভালোবাসতেন। তা হলো,

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : সুবহানাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।

অর্থ : আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

হাদিস : হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার—এই বাক্যগুলো পাঠ করা আমার কাছে সূর্য যার ওপর উদিত হয়, সেই সবকিছুর চেয়েও অধিক প্রিয়।

’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৫)