২০ নভেম্বর, ২০২৬
রাজধানীতে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ১১ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
গ্রেফতাররা হলেন- মো. ইসমাইল হোসেন (৪২) ও মো. কাওছার পাটোয়ারী (৪১)।
শুক্রবার ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অ্যালিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মো. আনোয়ার হোসেন আরও জানান, গ্রেফতার দুজন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে