২৪ নভেম্বর, ২০২৬
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে. এইচ. খান লেলীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা জামায়াতের আমির মো. হেদায়েত উল্যাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম বিশুদ্ধনন্দ পূরা ব্রাহ্মণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফকির ও ফকির দিন মোহাম্মদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এছাড়া সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান দমন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ, গ্রাম আদালত ব্যবস্থাপনা, ফরমালিন নিয়ন্ত্রণ এবং খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ প্রতিরোধ কার্যক্রমের সমন্বয় ও তদারকি নিয়ে সংশ্লিষ্ট কমিটি সমুহের সভাও অনুষ্ঠিত হয়।