☰
✕

শেরপুরে পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে সভা

২৪ নভেম্বর, ২০২৬

শেরপুর পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জন্য জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলা রেজিস্ট্রার মো. আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ সহ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ, জমির শ্রেণি বিভাজন, মৌজা মূল্যের হালনাগাদ তথ্য সংগ্রহ, সরেজমিন পরিদর্শন, গণশুনানি গ্রহণ ইত্যাদি বিষয়ে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের  বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।