☰
✕

রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মোগরাকুল এলাকায় মৃত আলী হোসেনের ছেণে মনির হোসেন, তার স্ত্রী আমেনা বেগম ও জামিল হোসেনের ছেলে রাব্বি হোসেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার মোগরাকুল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনির হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম, রাব্বি হোসেনকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।