বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের মতবিনিময় আজ

২৮ নভেম্বর, ২০২৪

বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ মতবিনিময় কর্মসূচি ঘোষণা করেন।

তিনি সারাদেশে শাখাভিত্তিক এই কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন।