রেসিপি: শোল মাছের কালিয়া

২৮ নভেম্বর, ২০২৪

খুব সুস্বাদু একটি মাছ হলো শোল। আর এ শোল মাছ দিয়ে বিভিন্ন ধরনের পদ তৈরি করা যায়। এই মাছের একটি সুস্বাদু রেসিপি হলো শোল মাছের কালিয়া। আজ চাইলেই বাড়িতে রান্না করতে পারেন বিশেষ এই পদটি।

তো আর দেরি না করে দেখে নিন শোল মাছের কালিয়া রান্নার সহজ রেসিপিটি- 

উপকরণ

শোল মাছ-৬ টুকরা
আলু-২টি
পেঁয়াজ বাটা-১/২ কাপ 
রসুন বাটা-১/২চা চামচ 
আদা-১ চা চামচ 
টমেটোকুচি -১টি
জিরা গুঁড়া-১ চা চামচ 
ধনে গুঁড়া-১ চা চামচ 
লাল মরিচের গুঁড়া-৩/৪ চা চামচ 
জিরা-১/২ চা চামচ 
তেজপাতা-২টি 
কাঁচা মরিচ-৩টি
হলুদ গুঁড়া-১/২ চা চামচ 
লবণ-পরিমাণমতো 
সরিষার তেল-৩/৪ কাপ 
গরম মসলা গুঁড়া-১/২ চা চামচ 
কাটা ধনে পাতা  সাজানোর জন্য

প্রণালী

প্রথমে মাছের টুকরোগুলোকে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নিন। একই তেলে আলুগুলোও ভেজে তুলে একপাশে রাখুন। প্রয়োজনে কড়াইয়ে তেল দিন এবং জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্ট যোগ করুন এবং হালকা বাদামী রঙ হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদারসুনবাটা,কাটা টমেটো, কাঁচা মরিচ, যোগ করুন। 

কষানো হয়ে এলে লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া দিন। এরপর কষান যতক্ষণ না মসলা তেল ছেড়ে যেতে শুরু করে। এবার ২ কাপ পানি দিয়ে ভাজা আলু যোগ করুন, ঢেকে রাখুন আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ভাজা মাছের টুকরো ও গরম মসলা গুঁড়া দিন।  এরপর ধনে পাতাকুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।