ঢাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

০৫ আগস্ট, ২০২৫

রাজধানী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলাম জনিকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে জনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম জনি ডিএমপি, যাত্রাবাড়ী থানার প্রসেস নং-১২০৪১, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রিঃ এর সাজাপ্রাপ্ত আসামি।