০৬ আগস্ট, ২০২৫
নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন।
তিনি বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের চৌমুহনী ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।