২৭ আগস্ট, ২০২৫
পোষ্য হোক বা পথ কুকুর, আঁচড়-কামড়ে জলাতঙ্কের ভয় পান সকলেই। কিন্তু কোনোভাবে কুকুরের আক্রমণে রক্তপাত হলে সঙ্গে সঙ্গে সাধারণ কয়েকটি কাজ করতে পারলে এই আতঙ্ক কমে যায় অনেকটাই। তবে সে ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে ভয় না পাওয়াটাই প্রথম ও প্রধান শর্ত। পরবর্তীতে কী করবেন; চলুন, জেনে নেওয়া যাক—
কুকুরে কামড়ালে কী করবেন
প্রথমেই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করতে হবে।
টিউবওয়েল বা পানির ট্যাপ থেকে সরাসরি ক্ষতের ওপর পানি ঢালুন। অ্যান্টিসেপ্টিক দিন। চুন-হলুদ দিতে পারেন। ক্ষতস্থান ঠিক পদ্ধতিতে পরিষ্কার করা হলে জলাতঙ্কের সম্ভাবনা ৯০ শতাংশ কমে যাবে।
যদি ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হতে থাকে, তাহলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা বেঁধে রাখুন। ভুলেও শক্ত করে বাঁধবেন না। সামান্য কামড়েও জলাতঙ্ক হতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার পরই চিকিৎসকের কাছে যান।
চিকিৎসককে কুকুরটির যাবতীয় তথ্য দিন।
নিয়ম নেমে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। যে কুকুরটি কামড় বা আঁচড় দিয়েছে, সেটিকে নজরে রাখুন পরবর্তী ১০ দিন। একইভাবে নিজের জ্বর বা অন্য কোনো শারীরিক সমস্যা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান।
জলাতঙ্কের উপসর্গ