১০ মার্চ, ২০২১
মঙ্গলবার(৯মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
দগ্ধ হওয়া বাকিরা মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, মিশালের দুই শ্যালক মোঃ মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শরীরের ১০ থেকে ৮০ শতাংশ দগ্ধ বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর পতেঙ্গায় ছায়াবিথি আবাসিক এলাকার ছয় তলা একটি ভবনে থাকতেন পরিবারের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিস্ফোরণের পর তাদের ফ্ল্যাটে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে তার আগে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন। ওই বাসা থেকে দগ্ধ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন আবস্থায় মিশালের মৃত্যু হয়।