২৩ ফেব্রুয়ারি, ২০২৬
শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। আহত চালক মো. আবু কালাম (৪৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে ঘটনাটি ঘটে।
শাহবাগ থানা এলাকায় থেকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে যান। সংবাদ পেয়ে তার ছেলে মারুফ তাকে সেখান থেকে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ছেলে মারুফ সোমবার সকালে বলেন, তার বাবা'র জ্ঞান ফেরেনি। তিনি এখনো মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সে জানায়, তার বাবা ভাড়ায় ব্যাটারী চালিত অটোরিকশার চালাতেন। তার রিকশা টি পাওয়া যায়নি। তবে কিভাবে ঘটনার শিকার হয়েছেন, তার জ্ঞান না ফেরায় সেটি জানা যায়নি।
তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। বর্তমানে হাজারীবাগ কালু নগর বড় মসজিদ পাশে থাকেন। তার পিতার নাম রশিদ কাজী