নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খোলা বাজারে অকটেন, ডিজেল, পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো রিফাত অটো পার্টসের মালিক শাজাহান, ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুর, ৭ হাজার টাকা, খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিব, ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ। এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।