বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

১৮ মে, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি রাত ৯টায় নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান অভিযুক্ত জহিরুল ইসলাম এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।