২৫ মে, ২০২৬
‘তার সার্ভিস বাস্তবেই দেখা অসম্ভব। আমার ক্যারিয়ারে কেবল একবার বা দুইবার দেখেছি (এভাবে সার্ভিস করতে)।’- ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে তোপের মুখে পড়ে প্রতিপক্ষ জিওভান্নি এমপেতসি পেরিকার্ডকে নিয়ে এই কথা বললেন নোভাক জোকোভিচ।
প্রথম সেটে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠলেন জোকোভিচ। সার্ব তারকা চতুর্থবার রোলাঁ গারোয় ট্রফি উঁচিয়ে ধরার মিশনে আছেন।
কাঁধের সমস্যায় ক্লে কোর্ট মৌসুমের বেশিরভাগ সময় সাইডলাইনে ছিলেন জোকোভিচ। ৩৯ বছর বয়সী তারকা লাল মাটির কোর্টে চলতি মৌসুমে প্রথম জয় পেলেন।
৫-৭, ৭-৫, ৬-১, ৬-৪ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ। শেষ সিক্সটি ফোরে তার প্রতিপক্ষ আরেক ফরাসি ভ্যালেন্তিন রয়ার।