২৭ জুন, ২০২১
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় অবস্থিত একটি ঝুট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে তা পাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
আজ রবিবার (২৭ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং কয়টি গুদামে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে সময় লাগছে বলে জানান তিনি।