২৮ মে, ২০২৬
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার জিলাপীতলা মোড়ে নছিমনের ধাক্কায় টিক্কা মোল্লা (৫৬) নামে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিক্কা মোল্লা খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকসার দিক থেকে আসা একটি সেলোইঞ্জিনচালিত গরুবোঝাই নছিমন কুমারখালীর দিকে যাচ্ছিল। এ সময় ঝালমুড়ির মালামালবোঝাই ভ্যান নিয়ে টিক্কা মোল্লা সড়ক পার হচ্ছিলেন। তখন বেপরোয়া গতির নছিমনটি তাঁর ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত), আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক নছিমনটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।