৩০ মে, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে গলায় পাকা আম আটকে শহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ভাংবাড়িয়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম।
এ সময় অসাবধানতাবশত পাকা আমের অংশ তার শ্বাসনালীতে আটকে যায়। সাথে সাথে তার শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যায়ে ছটফট করতে করতে তিনি নিজ বাড়িতেই মারা যান।