০৪ জুলাই, ২০২৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় চারজন রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।