০৬ জুলাই, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজার থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-২। রবিবার (৫ জুলাই) রাতে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
মুবীন রহমান তাপস জানান, শনিবার গোপান সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মহরমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
তিনি আরো জানান, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা ও চোরাইমাল গ্রহণ এবং মাদক সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। এ ছাড়াও হাতিরঝিল থানায় একটি মাদক মামলা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি ওয়ারেন্ট ইস্যু রয়েছে।