মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে যে প্রশ্ন দীপা খন্দকারের

০৯ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক অভিনেত্রী দীপা খন্দকার। সামাজিকমাধ্যমে ভাগ করে নেন দলটির প্রতিটি জয়ের অনুভূতি। মেসিদের প্রতি প্রকাশ করেন ভালোবসা। এবার মিশরের বিপক্ষে প্রিয় দলের জয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রশ্ন রাখলেন দীপা।

মিশরের বিপক্ষে ৯০ মিনিটের আশি মিনিটই লেজেগোবরে দশা ছিল আর্জেন্টিনার। প্রতিপক্ষে দুই গোল হজম করায় অনেকে ধরে নেন নিশ্চিত পরাজয়ের দিকে হাঁটছেন মেসিরা। উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা বিরোধী শিবির। তবে মেসি ও ফের্নান্দেস যাদুতে শেষ হাসিটি হেসেছে সাদা আকাশী শিবির।

খেলা শেষে প্রতিপক্ষ সমর্থকদের খুঁচিয়ে দীপা লেখেন, ‘যারা ২ গোল দেখে খুশিতে ঘুমিয়ে গেছে তারা সকালে উঠে কি করবে?’

অভিনেত্রীর সঙ্গে অনেকে একমত পোষণ করেছেন মন্তব্যের ঘরে। অভিনেত্রী শাহনাজ খুশী লিখেছেন, ‘বলবে ফিফা টাকা খেয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘সকালে উঠে কষ্টে আবার ঘুমিয়ে যাবে।’