জ্বালানি সংকট মোকাবিলায় বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট – নাহিদ ইসলাম

২৪ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইনশৃঙ্খলা উন্নয়ন এবং বিদুৎ জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি এ অভিযোগ করেন তিনি

নাহিদ ইসলাম বলেন, জ্বালানিমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নাকচ করলেও পরবর্তীতে সরকার বিরোধীদল নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি তৈরি করা হয়েছিল। সেখানে বিরোধীদল যে মতামত দিয়েছিল তা গুরত্ব দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সরকারের জ্বালানি ক্রয়ে স্বচ্ছতা আনতে পারেনি।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। উৎপাদনের হার কমে যাচ্ছে। বিদুৎ এর দাম বৃদ্ধি করা হবে না বিএনপি সরকারের এমন অঙ্গীকার বাস্তবায়ন হয় নাই বরং ভূতুড়ে বিদুৎ বিল তৈরি হচ্ছে। দেশে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, যেকোনো সংকট আসলেই বিএনপি নিজেদের দায় এড়িয়ে অন্তবর্তীকালীন এবং ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপিয়ে দেয়।