চাটমোহরে পানিবন্দি মানুষের বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন মেয়র

৩১ আগস্ট, ২০২১

পাবনা প্রতিনিধি:পাবনার চাটমোহর পৌর সদরের দোলং মহল্লায় পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন  পৌর মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।

সোমবার (৩০ আগস্ট) বড়াল নদীতে নৌকা নিয়ে দোলং মহল্লার নদীপাড় এলাকায় পানিবন্দি মানুষের দুর্দশার খোঁজ খবর নেন এবং খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ৫ কেজি চাল, দেড় কেজি আলু ও আধা কেজি ডাল।

এসময় উপস্থিত ছিলেন ছাইকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইমুর রহমান পাভেল, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মইনুদ্দিন রশিদ।