২৮ নভেম্বর, ২০২১
চট্টগ্রাম প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বিনা উইকেটে ১৪৫ রান করে খেলা শেষ করেছে ছিল। কিন্তু তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে যায় সফরকারী পাকিস্তান। তাইজুলের বোলিং ঘূর্ণীতে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে ৫ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৩৪ রান। ফাহিম ১৩ রানে ও সাজিদ ৪ রানে ব্যাট করছেন।
এর আগে দিনের প্রথম সেশনটিও বাংলাদেশের পক্ষেই গেছে। যেখানে ৩১ ওভার বোলিং করে মাত্র ৫৮ রানেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। মেহেদি হাসান মিরাজ নেন ১ উইকেট। দ্বিতীয় সেশনে তাইজুল আবারো জোড়া আঘাত করেন। সব মিলিয়ে তাইজুলের শিকার ৫ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেনে এবাদত হোসেন।