১১ ডিসেম্বর, ২০২১
কোচিং পেশায় যুক্ত হতে যাচ্ছেন বার্সেলোনা ও লিভারপুলের সাবেক তারকা জাভিয়ের মাসচেরানো। জানুয়ারিতে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব নিবেন। আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী মাসচেরানো স্থলাভিষিক্ত হবেন ফার্নান্দো বাতিস্তার।
আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। বার্সেলোনার হয়ে তিনি আট বছরে পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেন।
২০০৩ সালে রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল মাসচেরানোর। ২০০৫ সালে তিনি যোগ দেন করিন্থিয়ান্সে। সেখান থেকে ২০০৬ সালে যোগ দেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডে। পরের বছরই তাকে দলে ভেড়ায় লিভারপুর। ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন আর্জেন্টনাই তারকা। সেখানে ৮ বছর খেলার পর ২০১৮ সালে যোগ দেন হেবেই চায়না ফর্চুনে। সেখান থেকে ২০১৯ সালে যান এস্তাদুনিয়ান্তেসে। সেখানে খেলাকালিন পেশাদার ফুটবল থেকে অবসর নেন।