০৫ ফেব্রুয়ারি, ২০২২
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১০০৩ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।
আজ শনিবার ভোর রাত ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক ঐ ব্যাক্তির নাম রুস্তম (৫০)। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে জানা গেছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে তল্লাশি করে ১০০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় ত্রিসুলসহ রুস্তম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক রুস্তমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।