মারিউপোল শহরে যুদ্ধবিরতি কাজ করছে না : ডেপুটি মেয়র

০৫ মার্চ, ২০২২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করছে ইউক্রেন।ঐ শহরের ওপর গোলাবর্ষণ এখনও চলছে।

মারিউপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বিবিসিকে বলেছেন, “রুশরা আমাদের ওপর এখনও বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।“ “মারিউপোলে কোন যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোন যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।“

সূত্র : বিবিসি