☰
✕

কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

০৩ এপ্রিল, ২০২২

কিয়েভ পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটি গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশের এলাকাগুলো পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে আসছিল।

রাশিয়াও শান্তি আলোচনার অংশ হিসেবে কিয়েভ থেকে সৈন্য প্রত্যাহার করেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সেখানে যেভাবেই হোক আক্রমণ বন্ধ হয়েছে। খবর বিবিসির।