১১ এপ্রিল, ২০২২
যশোর র্যাব-৬ এর অভিযানে চৌগাছা ডাবল মার্ডার মামলার পলাতক ২ জন আসামী গ্রেফতার।র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে,ঝিনাইদহ জেলার কালিগঞ্জে ও বাঘারপাড়া থানা এলাকায় মামলার ৩ ও ৪ নং আসামী আত্মগোপনে আছে।
আজ গভীর রাতে এলাকা ২ টিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো,চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আফজাল খানের ছেলে বিল্লাল খান এবং তার স্ত্রী রুপালী বেগম।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে কামলা ঠিক করা নিয়ে চৌগাছা উপজেলার সর্দার ব্রিক্সের পাশে চায়ের দোকানী মুকুলের সাথে ইউনুসের কথা কাটাকাটি হয়। ইউনুসকে মুকুল তার ভাই বিল্লাল ও বিপুল মারপিট করে। এরপর ইউনুস খান কিছু না বলে, বাড়ি থেকে তার ভাই আইয়ুব খান ও ভাতিজা আসাদুজ্জামানকে নিয়ে আসলে মুকুলরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তারা মারাত্মক জখম হয়।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইউনুস ও তার ভাই আইয়ুবকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি হত্যা মামলা হয়।