দুই ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ

১২ এপ্রিল, ২০২২

আইনে ‘অলাভজনক’ হলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয় অর্থ আয়ের মেশিনে পরিণত হয়েছে। সেই অর্থ নিয়েই চলছে লুটপাট। সিন্ডিকেট-একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চলার কথা এসব প্রতিষ্ঠান। কিন্তু আইনের তোয়াক্কা না করে ব্যক্তিগত অফিসের মতো চালাচ্ছেন কেউ কেউ। এমন নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের ২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ বিষয়ে জানার জন্য ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বিভিন্ন উৎস থেকে প্রায় দুই ডজন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কিছু বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে গেছে। প্রতিষ্ঠান হিসাবে সেগুলো টেকার কথা নয়।