২২ এপ্রিল, ২০২২
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রেমে বাধা দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসাথে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের চানদকাঠী এলাকায়।
আজ শুক্রবার ভোরে তাদের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে প্রেমিকার বাড়ির সামনের কবরস্থানে বসে তারা বিষপান করে।
নিহত প্রেমিকা মোসা: মারিয়া খানম ওই গ্রামের মো. রফিকুল ইসলামের কন্যা। আর প্রেমিক ইয়াছিন তালুকদার (১৮) জেলার নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উলিবুনিয়া গ্রামের মো. হাফিজ তালুকদারের ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রেমিক-প্রেমিকা একই সাথে বাড়ির সামনের কবর স্থানে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ নিয়ে নিহতদের পরিবারের কেউ মুখ খুলছে না। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।