ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

২৩ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।  কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে।