সার্ভার জটিলতায় শিক্ষার্থীদের তথ্য ব্যহত ,বন্ধ রয়েছে উপবৃত্তি

২৩ মে, ২০২২

উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য সার্ভারে আপলোড নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষকরা। ১৬ মে শুরু হওয়া এই কার্যক্রমের শেষ দিন ছিল রোববার। কিন্তু অধিকাংশ জেলায় ৩০-৪০ শতাংশ তথ্যই আপলোড করতে পারেননি তারা।

মূলত সার্ভার জটিলতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কাজ শেষ না হওয়া শিক্ষকদের শিক্ষা কর্মকর্তাদের রোষানলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।