যুদ্ধে আর ফিরতে চাচ্ছে না ইউক্রেন ফেরত অনেক রুশ সেনা

১২ জুন, ২০২২

ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্মুখ সমর থেকে পাওয়া অভিজ্ঞতার কারণে রুশ অনেক সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। রাশিয়ান মানবাধিকার-বিষয়ক আইনজীবী এবং কর্মীরা এমনটাই জানিয়েছেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি ইউক্রেন যুদ্ধে ফিরে যেতে চায় না এমন একজন রুশ সেনার সঙ্গে কথা বলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে।