০৭ জুলাই, ২০২২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করবে বৈশ্বিক পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ায় মহামারি পরিস্থিতির ওপর।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে এ তথ্য।
আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে হবে এ সম্মেলন।
এর আগে ৭-৮ জুলাই বালিতে হবে পররাষ্ট্রমন্ত্রীদের সরাসরি সম্মেলন।
এ সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কোনো ছবি তুলবেন না।
তবে ল্যাভরভের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ব্লিঙ্কেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করবেন তিনি, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও জি-৭ জোটের নেতারা পরিকল্পনা করছেন নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে কিভাবে তারা ল্যাভরভের সামনে উপস্থিত হবেন।
যুক্তরাজ্য পরিকল্পনা করছিল তারা রুশ বহরের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করবে না। কিন্তু কৌশলগত কারণে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন, কোনো দেশ যদি রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের সঙ্গে যোগ দেবেন না পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। তার বদলে তিনি রুশদের কাছে জবাব চাওয়ার চেষ্টা করবেন।
সূত্র: টাস নিউজ, সিএনএন