২৩ জুলাই, ২০২২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন লোডশেডিং সমন্বয়ে আরো কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে।
শুক্রবার (২২ জুলাই) ঢাকার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারঘোষিত এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হয়েছিল। তবে সারাদেশে এর চেয়েও বেশি সময় লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এ সমস্যা সমাধানে আরো কিছুদিন সময় লাগবে। লোডশেডিং সমন্বয় করতে তথ্য-উপাত্ত সংগ্রহে আরো ৭-১০ দিন সময় লাগবে।’