কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

০৬ সেপ্টেম্বর, ২০২২

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও মোঃ আশরাফুল (৪০) নামে দুইজনেরর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে  মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের একটি মাঠে কৃষি কাজ করা সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জাহাঙ্গীর। নিহত জাহাঙ্গীর মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জবেদ আলীর ছেলে। 

অন্যদিকে সকাল ৮ টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এলাকায় জিকে ক্যানেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায় আশরাফুল। আশরাফুল ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার ফজলু রহমানের ছেলে।মিরপুর ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আশরাফুল ও জাহাঙ্গীরের বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।