পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন

১৫ ডিসেম্বর, ২০২২

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, ‘আমরা বিকেল ৫টায় পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার গোডাউনে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।’