০৪ জানুয়ারী, ২০২৩
পাবনায় নানা আয়োজন ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন সম্বলিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত প্রমুখ। পরে ছাত্রলীগের দিবসটি উপলক্ষে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।