২৮ ফেব্রুয়ারি, ২০২৩
কুমিল্লার পাইপলাইন বসানোর কারণে কুমিল্লা নগর ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কুমিল্লার চাঁপাপুর এলাকায় অবস্থিত পেট্রোবাংলার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়।