☰
✕

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার আজ

৩০ মার্চ, ২০২৩

প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। 

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। ইফতার মাহফিলে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা ইফতারে অংশ নেবেন।